ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

পটুয়াখালীর কলাপাড়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন হাওলাদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে ১০টার দিকে ওই শিশুর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।


মামলা সূত্রে জানা যায়, বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় হুমায়ুন সাফাখালী গ্রামের ওই শিশুকে চকলেট ও মজাদার খাবার কিনে দেওয়ার কথা বলে বেড়িবাঁধের বাইরে গোলবাগানে নিয়ে যায়। পরে গোলপাতা দিয়ে শিশুটির হাত বেঁধে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হুমায়ুন দৌড়ে পালিয়ে যায়।


পরে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে সে তার পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে।


এলাকায় শিশু ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে স্থানীরা থানা পুলিশকে খবর দেয়। এতে কলাপাড়া থানা পুলিশ রাতেই অভিযান চালিয় হুমায়ুনকে আটক করে এবং ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।


কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, রাতেই হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑